পটুয়াখালীর দুমকি—বাউফল সড়কের চরগরবদি খেয়া ঘাটের (জেলা পরিষদেরই জারিকৃত) খেয়া পাড়াপাড় পুনরায় বন্ধকরে দিয়েছে দুবৃর্ত্তরা।
০৮ মে শনিবার সকাল ৬ টার দিকে বগা ফেরিঘাট প্রান্তে সুলতান সিকদার, আবুল চৌকিদার, সোহেল, সরোয়ার মৃধা, সোহেল গাজী, জলিল মুন্সী, মিজানুর হাওলাদারসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী চাঁবাজ চক্র প্রতিদিন এক হাজার টাকা করে চাঁদা দাবী করে। উক্ত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় চক্রটি আব্দুল মান্নান মাঝিসহ চারটি ট্রলার জিম্মি করে। আব্দুল মান্নান মাঝির সাথে থাকা পনের হাজার টাকা মারধর করে ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন মান্নান মাঝি। পরে তিনটি ট্রলার ছেড়ে দিলেও মান্নান মাঝির ট্রলারটি এখনও জিম্মি করে রেখেছে সন্ত্রাসী চক্রটি। চাঁদা, মারধর ও ট্রলার জিম্মির অভিযোগ অস্বীকার করে বগা ফেরিঘাট প্রান্তের সুলতান সিকদার বলেন এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, ফেরিঘাটের ইজারা আমরা পেয়েছি, তারা খেয়াঘাট তৈরী করেই খেয়া পাড়াপাড় করুক, ফেরীর পল্টুনে কেন ? ফেরীর ইজারাদারের সাথে জেলা পরিষদের ঘাটইজারার কোন সম্পর্ক নেই।
সরেজমিনে দুই পক্ষের মধ্যে তীব্র বাক্য বিনিময় করতে দেখা গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুমকি থানার এস.আই রাজীব দুইপক্ষকেই শান্ত করার চেষ্টা করে। তিনি চলে আসলে পুন:রায় দুইপক্ষের মধ্যে আবার বাক্য বিনিময় শুরু হয়। এতে যে কোনসময় দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
কঠোর লকডাউন চলাকালীনসময়ে শনিবার(০৮মে) সকাল ৯টায় চরগরবদি ফেরীঘাটে গিয়ে জরুরীপণ্য ও রুগীবাহী এ্যাম্বুলেন্স পাড়াপাড়ের জন্য ফেরী চলাচল করতে দেখা গেলেও খেয়া পাড়াপাড় বন্ধ দেখা যায়। খেয়া পাড়াপাড়ের নৌকা ও ট্রলার গুলো পল্টুনের দক্ষিণ পাশে^র্র চরে বেেঁধ রাখা হয়েছে। খেয়াপাড়াপাড় বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি দরিদ্র পীড়িতদের খেয়া নৌকার মাঝিদের পরিবারে চরম দুর্ভোগের সৃষ্টি হবে। খেয়া নৌকার মাঝি মান্নান জানান, দুবৃর্ত্তরা পল্টুনের খেয়ার নৌকা ভেরাতে দিচ্ছে না। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আমাদের নৌকা—ট্রলারবন্ধকরে দিয়েছে। একই অভিযোগ চরগরবদি ফেরিঘাটের রাসেল মিয়া, সুমনমুন্সী, সবুজহাওলাদার, আল—আামিন, জাহাঙ্গীর হাওলাদারসহ অন্যান্য মাঝিদের। মাঝিদের অভিযোগ, করোনা মহামারি এবং কঠোরলকডাউনের সময় খেয়া পাড়াপাড় করে কোনরকম সংসার চালাই, এখন খেয়া বন্ধকরায় ছেলে মেয়ে স্ত্রী—পরিজন নিয়ে না খেয়েই মরতে হবে!
খেয়াঘাটের ইজাদারা মো: নূরুজ্জামান খান অভিযোগ করে বলেন, সড়ক ও জনপদেরঘাট জেলা পরিষদের জায়গায়। সরকারের দু’টি দপ্তর সমন্বয় করেইইতো পূর্বে ঘাট পরিচালিত হয়েছে। চলতি পহেলা বৈশাখ থেকে নতুন ডাক (ইজারা) না পাওয়ার ক্ষোভে দুবৃর্ত্তরা পল্টুনে খেয়া ভেরাতেি দচ্ছে না। তারা দাবিকৃত চাঁদানা পেয়ে জোড়পূর্বক খেয়ামাঝিদের ভয়ভীতি ও মারধর করে খেয়া পাড়াপাড় বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য গত ০৫ এপ্রিল এক লক্ষ টাকা চাঁদা দাবী করে খেয়াবন্ধকরে রেখেছিল অভিযুক্ত ব্যক্তিরা। এরপর উচ্চ মহলের হস্তক্ষেপে দীর্ঘ এক মাস পর ০৫মে খেয়াপাড়াপাড় শুরুহলেও ০৮মে পুনরায় খেয়া পাড়াপাড় বন্ধকরে দেয় অভিযুক্তরা। এ ব্যাপারে দুমকি থানায় অভিযোগ দিলেও তারা মামলাি নতেগড়িমসি করছে বলে দাবী করেন খেয়া ইজারাদার কর্তৃপক্ষ। এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মৌখিক অভিযোগ শুনেছি, লিখিতঅভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দরিদ্র খেয়া মাঝিরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেফ কামনা করেন।